বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে উদযাপন করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২৬ মার্চ) ভোর ৬টায় গোপালগঞ্জ জেলা শহরের স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং শ্বেত কপোত-কপোতী অবমুক্ত করার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের নেতৃত্বে আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

কুচকাওয়াজ শেষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এরপর সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয় বাংলা পুকুরপাড়ে ১৯৭১ সালের বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে পুনরায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তাঁর সঙ্গে এ সময় জেলা পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়