ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস পালন
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কোরান তেলাওয়াত, গীতা পাঠ, শহীদ ব্যাধিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা, ডিসপ্লে প্রদর্শন, ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরে সকাল ৬ টায় শহীদ মিনারে পুস্কস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন। এর আগে ছাব্বিশা শহীদ কদ্দুসের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । পরে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।