বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রধান আসামি জাহিদ হাসান গ্রেফতার

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি: কুড়িগ্রামের কচাকাটা থানাধীন এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি মোঃ জাহিদ হাসান (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।‎‎এ ঘটনায় কচাকাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় মামলা (নং-০৭, তারিখ: ২৩/০৩/২০২৬) দায়ের করা হয়েছে।‎‎

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে আসামি জাহিদ হাসান ভিকটিম মোছা. আলপনা বেগম (২৩)-কে মোবাইল ফোনে ডেকে নাগেশ্বরীর আনন্দ বাজার এলাকায় নিয়ে আসে। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে তাকে নাগেশ্বরী থানাধীন চর লুছনি গ্রামে নিয়ে যায়।‎‎ পরদিন ২৩ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে ঢাকায় নেওয়ার কথা বলে ভিকটিমকে দুধকুমার নদীর ধারে আয়নালের ঘাট সংলগ্ন চরাঞ্চলের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়।

সেখানে জাহিদ হাসানসহ বাবু মিয়া ওরফে আকাশ (২২) এবং অজ্ঞাতনামা আরও একজন মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।‎‎ঘটনার পর ভিকটিমকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। পরে ভিকটিম বাড়ি ফেরার পথে নাগেশ্বরীর জুব্বার মোড় এলাকায় স্থানীয় ব্যক্তি আব্দুল সালাম মিয়া তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

পরদিন ২৪ মার্চ সকাল ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে পরিবার।‎কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পন কুমার দাস জানান, প্রধান আসামি জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়