বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যমুনা সেতুতে  ৪৮ ঘণ্টায় টোল  আদায় প্রায় ৪ কোটি টাকা 

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঈদ পরবর্তী  যমুনাসেতুতে গাড়ি পারাপারের চাপ কিছুটা কমেছে । মঙ্গলবার   (২৪ মার্চ) যমুনাসেতুতে ৪৮ ঘণ্টায়  টোল  আদায়  প্রায় সাড়ে ৩ কোটি ৮৫ লক্ষ ৫৫ হাজার ৫০ টাকা।

প্রতি ঈদেই যমুনাসেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। ঈদকে  পরবর্তী  যমুনাসেতুতে টোল আদায় কমেছে । গত রবিবার   ১২ টা থেকে মঙ্গলবার  রাত ১২ পর্যন্ত ৪৮ ঘণ্টায় ৫০ হাজার ৭২১টি গাড়ি পারাপার হয়েছে। ৪৮ ঘণ্টায়  টোল আদায় হয়েছে  ৩ কোটি ৫৫ লক্ষ ৮৫ হাজার ৫০ টাকা।

রবিবার রাত ১২ টা থেকে সোমবার  রাত ১২ টা পর্যন্ত পৃর্ব পাড়ে ৯ হাজার ৩ শত ১৯ টি, পশ্চিম পাড়ে গাড়ী ২৫ হাজার ১৪৬ টি। মোট গাড়ী  ৩৪ হাজার চারশত ৬৫ টি।

মোট টোল আদায় হয়েছে  ২ কোটি ৬ লক্ষ ৪৩ হাজার ৫৫০ টাকা।সোমবার রাত ১২ টা থেকে মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত   গাড়ী পৃর্বপাড়ে ১০ হাজার ২১৩ টি। মোট টোল আদায়  পৃর্বপাড়ে ৭৮ লক্ষ ৭৯ হাজার হাজার টাকা।

মোট গাড়ী ৩৪ হাজার চারশত ৬৫ টি এবং  মোট টোল আদায়  ২ কোটি ৬৪ লক্ষ ৩ হাজার ৫৫০ টাকা।

মঙ্গলবার রাত বারটা থেকে বুধবার রাত ১২ টা পর্যন্ত পৃর্বপাড়ে গাড়ী পারাপার হয়েছে ১০ হাজার ২ শত ১৩ টি মোট টোল আদায় ৭৮ লক্ষ ৭৯ হাজার টাকা। পশ্চিম পাড়ে মোট গাড়ী পারাপার হয়েছে ১৬ হাজার ২৬৮ টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ হাজার ৫০০ শত টাকা।

যানজট ববহীন  এলেঙ্গা থেকে যমুনাসেতু পর্যন্ত  স্বভাবিক  গতিতে চলছে গাড়ি। অন্য বছরের তুলনায় নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ পরবর্তী  গাড়ি পারাপারের সংখ্যা কমেছে  । ঈদের সময়ে  ১৮ টি বুথ স্থাপন করা হয়েছিলো । মোটর বাইকের জন্য দুই পাড়ে ২ টি করে পৃথক বুথ ছিলো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়