মেহেরপুরে পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি, আহত ১
সংবাদের আলো ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রুপক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক ব্যক্তি লাইনের বাইরে দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা করলে ফিলিং স্টেশনের কর্মচারী ও সাধারণ মানুষের সাথে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে ঐ ব্যাক্তি আহত হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।