মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি

সংবাদের আলো ডেস্ক: আর্সেনালের আক্ষেপ বাড়িয়ে লিগ কাপ জিতলো ম্যানচেস্টার সিটি। গানারদের ২-০ গোলে হারিয়ে চার মৌসুম পর আবারও শিরোপা নিজেদের করলো সিটিজেনরা।

ওয়েম্বলিতে প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে আর্সেনাল এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি দুদলের কেউই। তবে ৬০ মিনিটে গোলপোস্টে নিজেদের প্রথম শটে লিড নেয় ম্যানসিটি। বের্নার্দো সিলভার পাস থেকে ডিবক্সে রায়ান শেরকির জোরালো শট নাগালে থাকলেও গ্লাভসবন্দি করতে পারেননি কেপা আরিজাবালাগা, গোলমুখে বল পেয়ে হেডে জালে জড়ান নিকো ও’রাইলি।

এরপর চার মিনিটের মাঝে আবারও ও’রাইলির পায়ে ব্যবধান দ্বিগুণ করে সিটি। এবার ডান দিক থেকে ম্যাথিয়াস নুনেসের ক্রস থেকে হেডে গোল করেন এই লেফটব্যাক।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মিকেল আর্তেতার দল। তাতে চার মৌসুম পর আবারও লিগ কাপের শিরোপা জিতলো সিটিজেনরা। অপরদিকে, ২০২০ এর পর থেকে শিরোপার খোঁজে অপেক্ষা বাড়লো আর্সেনালের।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়