বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে জমে ওঠেছে ঈদমেলা

আখতার হোসেন খান,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে জমে ওঠেছে ঈদমেলা। ভূঞাপুর রেলস্টেশনে ঈদের পূর্বে থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে জমে উঠেছে মেলা!  রঙিন আলোর ঝলক, নানা রকম স্টল, মুখরোচক খাবার আর শিশু-কিশোরদের আনন্দে মুখরিত চারপাশ।

পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদের এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে ভিড় জমাচ্ছে সর্বস্তরের মানুষ।

ঈদের খুশি যেন ছড়িয়ে পড়ছে সবার হৃদয়ে, মেলায় আনন্দে ভাসছে শিশু কিশোরসহ নারী পুরুষ   সকল শ্রেণির মানুষ।

ঈদমেলায় আগত শান্ত জানায়, ভূঞাপুরে চিত্ত বিনোদনের ভালো কোনো জায়গা না থাকায় আমরা এখানে এসেছি।

আয়োজকরা জানায়, ভূঞাপুরে ঈদ বা ঈদ পরবর্তী বিনোদনের কোনো জায়গা না থাকায় শিশু কিশোরদের বিনোদনের কথা ভেবেই আমরা এই আয়োজন করেছি। সাড়াও পেয়েছি বেশ। আমরা প্রথম বারের মতো করেছি। এই ঈদমেলা অব্যাহত রাখার চেষ্টা করবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়