নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯মার্চ) নওগাঁ রিপোর্টার্স ইউনিটি অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিএমসি মহিলা কলেজ অধ্যক্ষ (সাবেক) ওয়ালিউল ইসলাম বকুল ।
নওগাঁ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন নওগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত,দপ্তর সম্পাদক মুনিরুল হাসান রুবেল, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক- ইউনূস আলী ফাইম, সহ সভাপতি একেএম সাইফুল আলম বিপ্লব, সহ সভাপতি মোঃ আকরাম হোসেন, দপ্তর সম্পাদক- আবুজার গাফ্ফারী, কোষাধ্যক্ষ সুবীর দাস, প্রচার সম্পাদক আবু রেজা, সদস্য ওয়াহেদ আজাদ, দেবাশীষ সাহাসহ জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ।
আয়োজিত ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করেন, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউনূস আলী ফাইম। এতে সঞ্চালনা করেন নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ ও দেশবার্তার জেলা প্রতিনিধি সুবীর দাস।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।