সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরে বায়তুন নূর সমাজের উদ্যেগে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বায়তুন নূর সমাজের উদ্যেগে ২৩০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে সংগঠনটির সভাপতি মো.রাশেদুল হোসেন ডিয়ারের অস্থায়ী কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি হোসেন মোহাম্মদ আল আমিন, বায়তুন নূর সমাজের প্রধান উপদেষ্টা এডভোকেট জরুল হাসান মুকুল (পিপি), আড়াই আনি সমাজের সভাপতি লালন মোল্লা, নয়ানি সমাজের সভাপতি আকরামুজ্জামান বাবুল, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, চকপাঠক বায়তুন নূর সমাজের সভাপতি মো: রাশেদুল হোসেন ডিয়ার, সাধারণ সম্পাদক তজি মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হানিফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আরিফ।

এবিষয়ে চকপাঠক বায়তুন নূর সমাজের সভাপতি মো: রাশেদুল হোসেন ডিয়ার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সমাজ থেকে মাদক, জুয়া মুক্ত এবং বাল্যবিবাহ মুক্ত করবো ইনশাআল্লাহ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়