বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একটি সামাজিক সংগঠন। নৈতিক সম্প্রীতি এবং অহিংস সামাজিক বেষ্টনীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শেরপুর শহরের গৌরীপুর এলাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ চক্রবর্তী, সহ-সভাপতি প্রিয়তোষ সরকার এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অন্যান্য সদস্যরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল আতপ চাল এক কেজি ২৫০ গ্রাম, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি পেঁয়াজ, ৩০০ গ্রাম চিনি এবং ৪০০ গ্রাম সেমাই। শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ৫০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়