ঈদে শহীদ পুলিশ সদস্যদের পাশে গোপালগঞ্জ পুলিশ
মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আনন্দে গোপালগঞ্জে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা। জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যরা জাতির গর্ব।
ঈদের আনন্দঘন সময়ে তাদের পরিবারকে সহায়তা করা পুলিশ বাহিনীর নৈতিক দায়িত্ব ও অঙ্গীকারের অংশ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আফতাব উদ্দিনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।