নওগাঁ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককের সাথে শুভেচ্ছা বিনিময়
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পরিষদ এর নবনিযুক্ত প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু কে শুভেচ্ছা জানান নওগাঁ সদর উপজেলা বিএনপির সদস্যবৃন্দ।
সোমবার রাতে শহরের দয়ালের মোড় চকেনায়েত যুবক সমিতির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নওগাঁ সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান সাবু, দপ্তর সম্পাদক মনিরুল হাসান রুবেল সহ নওগাঁ সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।