বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন করতে চাই। -নতুন প্রশাসক পলাশ

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ আজ ১৬ মার্চ সোমবার দুপুরে তার দায়িত্ব পেয়ে শেরপুরবাসীর উদ্দেশ্যে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন করতে সকলের সহযোগিতা চান।

একই সাথে তিনি বলেন, আমি প্রশাসক নই আমি সেবক হিসেবে শেরপুরবাসীর সেবা করতে চাই। ইতিপূর্বে এই পরিষদে যারা ছিলেন এবং যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে সেগুলো দেখা হবে। এ পরিষদকে আমি দল-মত নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত রাখবো।

বেলা একটার সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হিসেবে মামুনুর রশিদ পলাশকে দায়িত্ব বুঝিয়ে দেন।

এ সময় জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, জাফর আলী, আব্দুল মতিন, শ্রমিক নেতা মোঃ শওকত হোসেনসহ মহিলা দল ও বিভিন্ন অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়