ফারাক্কায় বাঁধ দেয়ার ফলে খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছন, ফারাক্কায় বাঁধ দেয়ার ফলে খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে। বিগত দিন এ কর্মসূচি কেউ পালন করেননি।
সোমবার (১৬ মার্চ) টাঙ্গাইলের গোপালপুর উপজলার হেমনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় খাল খনন উদ্বাধন করার আগে ভঞাপুর উপজলা বিএনপির সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগ তিনি উপজলা প্রশাসনের সাথেও মত বিনিময় করেন।
প্রতিমন্ত্রী বলেন, খাল খননের কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান প্রথম সেচ ব্যবস্থা চালু করেছিলন, নদী নালা খাল বিলে যাতে পানি থাকে, কৃষক যাতে পানি পায় সেজন্য তিনি খাল খনন শুরু করেছিলন। ৭৪ সালের দুর্ভিক্ষের পর জিয়াউর রহমান দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ এনেছিলন। সে সময় বিদেশে খাদ্য রপ্তানি হোতো।
এছাড়া তাঁর বড় ভাই, কেদ্রীয় বিএনপির সহ সভাপতি সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল ২ আসনের এম পি এ্যাডভোকেট আব্দুস সালাম পিটুর সম্মানার্থ উপজেলা প্রশাসন কর্তক তাঁকে দেয়া লাল গালিচা সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, – বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিটু, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনর নেতৃবৃন্দ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।