বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈশ্বরদীতে ময়লার স্তূপে মিলল দুই শুটারগান ও ৭ রাউন্ড গুলি

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী বাজার এলাকায় ময়লার স্তূপ থেকে দুটি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পাকশী বাজারপাড়া এলাকার জামে মসজিদের পূর্ব পাশের সড়কের ধারে ময়লার স্তূপে অভিযান চালায় পুলিশ।

পরে সেখানে তল্লাশি চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়লার স্তূপে অস্ত্র রাখা আছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে কে বা কারা ময়লার স্তূপে এসব অস্ত্র ফেলে গেছে তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, এলাকায় হঠাৎ অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়