বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ইমরান তালুকদার বিপি ওরফে বিপি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলায় ইমরান তালুকদার বিপি ওরফে বিপি ইমরানসহ আরও দুই কনটেন্ট ক্রিয়েটর জুনায়েত ও সোমাইয়াকে আসামি করা হয়েছে।

গ্রেফতার বিপি ইমরান আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকার আবদুল কাইয়ুমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করতেন বলে জানা গেছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করাতেন। বিভিন্ন কারণে তিনি ভিডিও তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে গত ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় তাকে মারধর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়