বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে সোমেশ্বরী ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে  ঈদ উপহার বিতরণ

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে  সোমেশ্বরী ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে  ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার পৌর শহরের শিবগঞ্জ বাজারে হরিদরিদ্র পরিবারের মাঝে এসব   ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে ছিল, চাল, ডাল, তেল, চিনি, সেমাই,সাবান ও লবন।

ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, সোমেশ্বরী ব্লাড ডোনার সোসাইটির উপদেষ্টা পরিচালক আব্দুর রহিম, সাজ্জাদ নূর, সভাপতি মো. আশরাফুল, সাধারণ সম্পাদক জোনায়েত হাসান,  সদস্য সারোয়ার হোসেন মুরাদ মিয়া আল নোমান শুভ সাহা নাফিস, প্রশনজিদ,রেজাওল, মো. সানি, রুদ্র, সিয়াম, রাব্বি,আপন দত্ত, মিশুক দত্ত, জুয়েল,  সহিম।

সোমেশ্বরী ব্লাড ডোনার সোসাইটির সভাপতি মো. আশরাফুল বলেন, আমাদের সংগঠন থেকে বিনামূল্যে রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করছি। এরই ধারাবাহিকতায় আজ  ঈদ উপলক্ষে হতদরিদ্র ৬০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতা কাম্য।

সোমেশ্বরী ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে পাওয়া  ঈদ উপহার পেয়ে খুশি হতদরিদ্র পরিবার গুলো। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়