শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈদে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি

সংবাদের আলো ডেস্ক: ডিএমপি কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগরবাসীর ঈদযাত্রা সুগম করা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। রাজধানী বাসী যেন নিরাপদে ও নির্ভাবনায় ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

রোববার (১৫ মার্চ) মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মো. সরওয়ার বলেন, প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকার বাইরে যাবেন নগরবাসীর বড় একটি অংশ। তাদের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সেই লক্ষ্যে ডিএমপি প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর ৪টি বাস টার্মিনাল, ১টি লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা।

তিনি আরও বলেন, যাত্রী হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোলরুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং তিনটি বাস টার্মিনালে সিসি ক্যামেরা স্থাপন করবে ডিএমপি।

ডিএমপি কমিশনার জানান, লক্কড়-ঝক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে সেজন্য এরই মধ্যে ডিএমপির ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি রোধ, যাত্রী হয়রানি বন্ধে বাস এবং লঞ্চ টার্মিনালসমূহে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ৯টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। 

তিনি আরও জানান, ঈদের আগে ও পরের তিন দিন সাধারণত বিশেষ পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য ট্রাক, লরি, কাভার্ডভ্যান বন্ধ থাকবে। এছাড়া আগামীকাল থেকে ঈদযাত্রার চাপ শুরু হওয়ায় ঢাকার প্রবেশমুখগুলো নগরবাসীকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়