শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

সংবাদের আলো ডেস্ক: জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিজ সুযোগের বাইরে প্রশ্ন উত্থাপন থেকে থামিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় এ ঘটনা ঘটে।

প্রশ্ন উত্থাপনের জন্য জামালপুর-২ আসনের সংসদ সদস্য এই সুলতান মাহমুদ বাবুকে বলা হয়। এসময় জামায়াত আমির দাঁড়িয়ে বলেন, এই সংসদের প্রথম দিনের আলোচনায় আমরা স্বীকৃতি দিয়েছি, বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। একই দিনে দুইটি ভোট অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন ও গণভোট।

এসময় তাকে থামিয়ে দেন স্পিকার। বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হলে আপনাকে সুযোগ দেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়