বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে পিসফুল সোসাইটি কর্তৃক সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন পিসফুল সোসাইটির কর্তৃক সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে ওই সীরাত কুইজ প্রতিযোগিতায় জেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। স্বেচ্ছাসেবী সংগঠন পিসফুল সোসাইটির সভাপতি হামিদুল্লাহ জানান, বিশ্বনবী হযরত মোহাম্মদ ( সাঃ) এর মহান জীবনীর আলোকে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা জাগাতে এই  সীরাত কুইজ প্রতিযোগিতা -২০২৬ এর আয়োজন।

মূলত রাসূল (সা.) এর সীরাতের অভাবে সমাজে অনৈতিকতা, অমানবিকতা, মনুষত্বহীনতা, খুন, নির্মমতা, নিষ্ঠুরতা বৃদ্ধি পাচ্ছে। যা আইয়ামে জাহিলিয়্যাতের যুগকে স্মরণ করিয়ে দেয়। তাই হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের আদর্শ ব্যতীত ব্যক্তি, সামাজিক রাজনৈতিক, জাতীয় পর্যায়ে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সুতরাং রাসূল (সা.) এর সীরাত চর্চা বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের মাঝে সুন্নাহর অনুসরণ বাড়াতে হবে।

সে লক্ষ্যে ” পিসফুল সোসাইটি” বিগত চার বছর যাবৎ সীরাত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের আয়োজন করে যাচ্ছে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের আর্থিক ভাবে পুরষ্কৃত করা হবে। প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সফিউল্লাহ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামসুল হুদা চৌধুরী, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক আব্দুস সালাম, পিসফুল সোসাইটির উপদেষ্টা মাওলানা রঈস উদ্দিন , মুফতি আল আমিন সাদী, মুফতি আবুল বাশার, সংগঠনটির সদস্য মাওলানা শামসুদ্দিন সাহেব, বাবুল, শাকিল, আলম, মহসিন, ফেরদৌস, আল আমিন,  শাকিব, মিন্টু,  সোহাগ, জিসান প্রমূখ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ী মোকাদ্দেস নাজিদুল ইসলাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়