দুর্গাপুর সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল
রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: মাদ্রাসার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে দুর্গাপুর সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩মার্চ) সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে সংগঠনের আহ্বায়ক কবি সজীম শাইন এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সহ সভাপতি মোহন মিয়া, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক আবিদ হাসান বাপ্পী, আল নোমান শান্ত, সাংবাদিক সমিতির সদস্য আদনানুর রহমান, দিলোয়ার হোসেন তালুকদার, মামুন রনবীর, শফিকুল আলম সজীব, ইয়াসিন মিয়া, পলাশ সাহা, মোরশেদ আলম, সৈকত সরকার, রাজেশ গৌড়।
ইফতারের আগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হলো এই মাসের অন্যতম বড় সার্থকতা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক সমিতির সদস্য সচিব ডা. মাওলানা আলী উসমান।
সংগঠনের আহ্বায়ক কবি সজীম শাইন বলেন, সাধারণত জাঁকজমকপূর্ণ আয়োজনের চেয়ে এবার এতিম ও অসহায় ছাত্রদের সাথে ইফতার শেয়ার করাকে প্রাধান্য দিয়েছে সাংবাদিক সমিতি। আমরা মনে করি পেশাগত কাজের পাশাপাশি সামাজিক এই দায়বদ্ধতা ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।