বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় আওয়ামী লীগ নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁ এলাকার শাহানাবাগ সিটি নামের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গেলে পুলিশ তাকে আটক করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, নওগাঁ সদর থানার জিআর-৩৩২/২০২৫ নম্বর মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি পলাতক ছিলেন। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়