বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে অভিনব কায়দায় হাতি দিয়ে চাঁদাবাজি, রাস্তায় তীব্র যানজট ‎ ‎

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎সিরাজগঞ্জের তাড়াশে অভিনব কায়দায় হাতি ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন সড়কে হাতি দাঁড় করিয়ে যানবাহন থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও চালকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় একটি হাতি নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। তারা চলন্ত যানবাহনের সামনে হাতি দাঁড় করিয়ে দেয় এবং হাতির শুঁড় দিয়ে গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে চালক বা যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। অনেক সময় টাকা না দিলে গাড়ির সামনে হাতি দাঁড় করিয়ে রাখা হয়, ফলে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

‎বিশেষ করে তাড়াশ বাজার ও আশপাশের ব্যস্ত সড়কে এ দৃশ্য প্রায়ই দেখা যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীরা। অনেক চালক অভিযোগ করে বলেন, বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে। না দিলে হাতি দিয়ে রাস্তা আটকে রাখা হয়। ‎স্থানীয় এক অটোরিকশা চালক বলেন, “হাতি নিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেয়। টাকা না দিলে সামনে থেকে সরে না। এতে পিছনে অনেক গাড়ি আটকে যায়।”

এ বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, এমনভাবে হাতি দিয়ে টাকা আদায় করা সম্পূর্ণ অনৈতিক এবং এতে এলাকায় যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ‎এ ব্যাপারে তাড়াশ থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‎ ‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড দ্রুত বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি, নইলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়