শ্রীবরদীতে ৫৪৫ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটক, যুবক গ্রেপ্তার
মো: শাকিল মিয়া,শ্রীবরদী (শেরপুর)প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী পৌরসভার তাতিহাটি পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ৫৪৫ বোতল ভারতীয় মদসহ একটি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পিকআপের চালক আকাশ (২২) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার সাদা মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্নঝোড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৫৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মাদকসহ পিকআপটি জব্দ করা হয় এবং চালক আকাশকে আটক করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার চক্র সক্রিয় থাকলেও মূল মাদক কারবারিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এ ঘটনায় জড়িত মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।