সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামতৈল রেলওয়ে স্টেশনের অবৈধ দোকানপাট উচ্ছেদ।

খাইরুল ইসলাম (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনে যাত্রীদের চলাচলে সুবিধা বাড়াতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার বেলা ১১টা থেকে ২ টা পর্যন্ত স্টেশন এলাকার আশপাশে এ উচ্ছেদ অভিযান চলে।

রেলওয়ে সূত্রে জানা যায়, অভিযানে ৬০ টির বেশি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। এসব দোকানের মধ্যে ফল, বিস্কুট, চা ও বিভিন্ন খাবারের স্টল ছিল। পাশাপাশি যেসব দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, সেসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 অভিযানের নেতৃত্ব দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।

অভিযানকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার ও বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল উপস্থিত ছিলেন।

এ সময় কামারখন্দ থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, আরএনবি ও রেলওয়ের কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়