সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার

সংবাদের আলো ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার। 

গতকাল রবিবার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে কর্মরত চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়িনুল ইসলাম, এম. মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়