সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় নারী দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ ও র‍্যালি

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকার আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন গার্মেন্টস কারখানার নারী ও পুরুষ শ্রমিকরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান, নারী শ্রমিক কবিতা, রেবেকা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গার্মেন্টস খাতে কর্মরত নারী শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সমঅধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী শ্রমিকদের জন্য ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদানের দাবি জানান তারা।

তারা আরও বলেন, অনেক ক্ষেত্রে নারী শ্রমিকরা বিভিন্নভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন এবং হয়রানি ও নির্যাতনের শিকার হন। এসব অন্যায় বন্ধ করে কর্মক্ষেত্রে নারীর মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে শ্রমিকরা আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি র‍্যালি বের করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়