সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ চীফ হুইপের শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সব জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি।
রোববার (মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এতদিন সংসদকে শুধু প্রাণবন্ত করার কথা বলা হলেও এখন সেই ধারণা বদলাতে হবে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হুইপরা কাজ করছেন বলেও জানান তিনি।
নূরুল ইসলাম মনি আরও বলেন, আগামী ১২ তারিখে বসতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় সংসদের হুইপগণসহ সংসদ ভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।