,

শিরোনাম

ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই ¯স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভ‚ঞাপুরে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে রবিবার (৮ মার্চ) বিভিন্ন কর্মস‚চীর মধ্যে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। কর্মস‚চীর মধ্যে ছিল- র‌্যালি, কোরআন তেলওয়াত, আলোচনা সভা।

রবিবার (০৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান এর সভাপতিত্বে অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, মৎস কর্মকর্তা রিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. আমিনা খাতুন, ওসি (তদন্ত) মামুন ভূইয়া প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়