সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এটিকে ধারণ ও লালন করে আজ রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সোনিয়া’র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার রিফাত নুর মৌসুমী’র সভাপতিত্বে সভায় নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে নারীর অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান এবং আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির।

সভায় উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আরব আলী, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়