উলিপুরে চলন্ত ট্রেন থেকে ৪টি বগি লাইন থেকে আলাদা, ভোগান্তিতে ট্রেনে থাকা যাত্রীরা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে রমনা ও উলিপুর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে রংপুর ফেরার পথে উলিপুর মধ্যপাড়া এলাকায় চলন্ত ট্রেনের ৪টি বগি লাইন থেকে আলাদা হয়ে যায়। এতে করে ট্রেনে থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়ে যায়।
ওই এলাকায় স্লিপার, মাটি ও পাথর না থাকায় লাইন উল্টে গিয়ে এমন দূর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ সময় বিকট শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলা উলিপুর মধ্যপাড়া কারবালার পাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও যাত্রী এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিলমারি উপজেলার রমনা ও উলিপুর রেল স্টেশন থেকে থেকে ছেড়ে আসা ট্রেনটি যাত্রী নিয়ে রংপুরের উদ্যেশ্য যাচ্ছিল। উলিপুর ষ্টেশন থেকে একটু দূরে উলিপুর মধ্যপাড়া কারবালা নামক এলাকায় পৌঁছিলে বিকট শব্দে ট্রেনের লাইন থেকে যাত্রীবাহী বগি ছিটকে মাটিতে পড়ে। এতে মুহূর্তেই মাঝখান থেকে ৪টি বগি আলাদা হয়ে যায়।
এসময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনচালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১টার দিকে উলিপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রংপুরগামী রমনা কম্পিউটার ট্রেনটি উলিপুর মধ্যপাড়া কারবালার পাড় এলাকায় আসলে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এতে এ এলাকার মানুষের মনে ভয়ের সঞ্চার হয়।
পরে তারা ট্রেনের মাঝখানের ৪টি বগি আলাদা হয়ে যাওয়া দেখতে পান। এ সময় চালক বিষয়টি টের পেয়ে ট্রেন থামান। এ দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তারা।
রমনা ও উলিপুর রেল স্টেশন এলাকার (ভারপ্রাত মেট) বাইজিদ আলী বলেন, লাইনের ফ্লান্স এর সক্ষমতা নষ্ট হয়ে যাওয়ায় স্লিপার পিন ভারসাম্য ধরে রাখতে না পারায় লাইন উল্টে গিয়ে ৪টি বগি লাইন থেকে আলাদা হয়েছে। অতি শীঘ্রই লাইন মেরামতের কাজ করা হবে।
ট্রেন চালক (এলএম) আনছারউল ইসলাম বলেন, উলিপুর রেল স্টেশন ছেড়ে এসে উলিপুর মধ্যপাড়া নামক এলাকায় পৌঁছিলে বিকট শব্দ শুনতে পেয়ে ট্রেন থামিয়ে দেন। দূর্ঘটনার কারণ তিনি জানান, ঘটনাকৃত এলাকায় স্লিপার, মাটি, পাথর ও পিন না থাকায় দূর্ঘটনা ঘটেছে। যেখানে ১ফিট অন্তর স্লিপার থাকার কথা সেখানে স্লিপার দেখাই যায়না। এ অবস্থায় ট্রেন চালালে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে বলে জানান তিনি।
উলিপুর রেলওয়ে স্টেশনের দ্বায়িত্বে থাকা বুকিং সহকারী আরিফুল ইসলাম বলেন, দুপুরে রমনা থেকে উলিপুরে যাত্রাবিরতি দিয়ে ছেড়ে আসা রংপুরগামী রমনা কম্পিউটার ট্রেনটি উলিপুর মধ্যপাড়া নামক এলাকা পাড় হওয়ার সময় মাঝখান থেকে ৪টি বগি চলন্ত অবস্থায় কাপলিং খুলে আলাদা হয়ে যায়। এ ঘটনায় কোন হতাহত হয়নি। লালমনিরহাট রেল স্টেশন থেকে রিলিফ ট্রেন অথবা টুল ভ্যান এসে বিচ্ছিন্ন হওয়া ট্রেনটি উদ্ধার করবেন বলে জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।