মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সামরিক যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়: মোদি

সংবাদের আলো ডেস্ক: ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত আইনের শাসন, সংলাপ ও কূটনীতিতে বিশ্বাস করে। কোনো সমস্যার সমাধান সামরিক সংঘাতের মাধ্যমে সম্ভব নয়।

বৃহস্পতিবার (০৫ মার্চ) ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মোদি এই বক্তব্য দেন।

মোদি বলেন, ভারত ও ফিনল্যান্ড আইনের শাসন, সংলাপ এবং কূটনীতিতে বিশ্বাস করে। শুধু সামরিক সংঘাত দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না— তা ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া। আমরা দু’দেশই মনে করি যে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর জরুরি সংস্কার প্রয়োজন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়