ভূঞাপুরে স্বামীর বিয়ের খবরে স্ত্রীর বিষ পান
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে বৃহস্পতিবার (৫ মার্চ) স্ত্রী বিষ পান করে। তার অবস্থা আশংকাজনক। উপজেলার বাহাদীপুর গ্রামের জাহিদুল ইসলামের দ্বিতীয় বিয়ের খবর শুনে তার প্রথম স্ত্রী ঘাটাইল উপজেলার পাঁচটিকরী গ্রামের জেসমিন (২৮) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিষ পান করে।
তাকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাতেমা খাতুন প্রাথমিক চিকিৎসা শেষে অবস্হার অবনতি দেখে টাঙ্গাইল ম্যাডিকেল কলেজে প্রেরণ করেন। তার অবস্হা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। জাহিদ- জেসমিন পরিবারে ১১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।