পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধু, অভিযুক্ত আটক
সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে ভোরে নদী থেকে পানি আনতে গিয়ে এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন এবং এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) ভোর ৬টার দিকে করতোয়া নদী থেকে পানি আনতে যায় শ্রীফলতলা গ্রামের ২৫ বছর বয়সী এক গৃহবধূ। ওই সময়ে একই গ্রামের এশার আলী (৪০) ওই গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে থানায় খবর দেওয়া হয়।
এছাড়াও ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই এলাকাবাসী এশার আলীকে আটক করে রাখে। পরবর্তীতে শাহজাদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।