বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আনন্দ-উচ্ছ্বাসে রাউজানে হোলি উৎসব উদযাপন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। এই দিনটিকে কেন্দ্র করে হোলি ও দোল পূর্ণিমার আনন্দে রঙিন হয়ে ওঠে রাউজানের পরিবেশ। আবিরের রঙে রঙিন হয়ে উঠেন শিশু-কিশোর,তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ।হিন্দু সম্প্রদায়ের মানুষেরা লাল, বেগুনী, হলুদ, গোলাপীসহ বিভিন্ন রঙের আবির থালায় সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এতে উৎসবের পরিবেশ হয়ে ওঠে আরো প্রাণবন্ত। একাধিক ভক্তের সঙ্গে কথা হলে তারা জানান,”আবির হলো ভালবাসার রং,তাই ভগবানের সঙ্গে ভক্তের ভালবাসা ভাগাভাগি করে নিতে দোল উৎসবে আবির খেলা হয়ে থাকে।নানা বয়সী মানুষ নেচে-গেয়ে এবং আনন্দ ভাগাভাগি করে দোল উৎসব উদযাপন করেছেন।সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই উৎসব অত্যন্ত

তাৎপর্যপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী,দ্বাপর যুগে এই দিনে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধা তাদের সঙ্গীদের নিয়ে আবির খেলায় মেতে উঠেছিলেন।সেই স্মৃতিকে স্মরণ করেই এই উৎসব উদযাপিত হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়