বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৈশ প্রহরী এক নারীসহ আটক, পালিয়ে গেল অভিযুক্ত

মো: শাকিল মিয়া,শ্রীবরদী (শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অবস্থিত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কর্মরত নৈশ প্রহরী মনির নিজ কর্মস্থলের একটি কেবিনে এক নারীসহ ধরা পড়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গভীর রাতে সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে কর্তব্যরত কর্মচারীরা একটি কেবিনে যান। এ সময় নৈশ প্রহরী মনিরকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা। পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্ত নৈশ প্রহরী কর্তব্যরত এক নার্সকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে শ্রীবরদী থানার পুলিশি হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার প্রেক্ষিতে আটক নারীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক নৈশ প্রহরী মনিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়