বান্দরবানে অস্ত্রসহ ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্য প্রেন পং ম্রো আটক
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে লামায় চাঁদা সংগ্রহ করতে গিয়ে অস্ত্রসহ প্রেন পং ম্রো(২৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোরে উপজেলার সরই ইউনিয়নের মেনরত বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রো ছেলে। সে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক জেলা কমিটি সদস্য।
পুলিশ জানিয়েছে, ইউপিডিএফের এই সদস্য এলাকায় চাঁদা উত্তোলন করে আসছিল দীর্ঘদিন ধরে। খবর পেয়ে মেনরত বাজার এলাকায় থেকে অস্ত্রসহ তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। এর আগে একই দলের সদস্য ১৩ লাখ টাকাসহ আটক করা হয়।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাজাহান কামাল বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক সদস্যকে অস্ত্রসহ আটকের পর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।