মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের

সংবাদের আলো ডেস্ক: ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান জোরালোভাবে চলছে এবং আরও বড় আঘাত সামনে আসছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২ মার্চ) সকালে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যেই ইরানকে কঠোরভাবে আঘাত করছে, তবে মূল অভিযান এখনো শুরু হয়নি।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের ওপর জোরালো আঘাত হানছি। আমার মনে হয় পরিস্থিতি খুব ভালোভাবেই এগোচ্ছে। আমাদের কাছে বিশ্বের সেরা সামরিক বাহিনী রয়েছে এবং আমরা সেটি ব্যবহার করছি।’

সাক্ষাৎকারে তিনি চলমান সংঘাতের সম্ভাব্য সময়কাল, ইরানের পাল্টা হামলা নিয়ে তার প্রতিক্রিয়া এবং দেশটির সম্ভাব্য ক্ষমতার উত্তরাধিকার পরিকল্পনা নিয়েও কথা বলেন।

ইরানের জনগণকে বর্তমান শাসনব্যবস্থা থেকে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের বাইরে অন্য কোনো উদ্যোগ নিচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক উত্তর দেন।

তিনি বলেন, “আমরা অবশ্যই কাজ করছি। তবে এই মুহূর্তে আমরা চাই সবাই ঘরের ভেতরে থাকুক। বাইরে নিরাপদ নয়।”

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। তিনি আরও বলেন, ‘আমরা এখনো তাদের ওপর বড় ধরনের আঘাত হানা শুরু করিনি। বড় ঢেউ এখনো আসেনি। সবচেয়ে বড় আঘাত খুব শিগগিরই আসছে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়