মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মরদেহ যাতে স্বাভাবিকভাবে দেশে আসতে পারে, সেই ব্যবস্থা সরকার করছে বলে জানান তিনি।

সোমবার (২ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশগামী ও সেসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নাম্বার ওয়ান প্রায়োরিটি।

তিনি আরও বলেন, চলমান পরিস্থিতির জন্য যারা বিদেশ যেতে পারছে না, তারা যেন ঢাকায় এবং বাংলাদেশে সুরক্ষিত অবস্থায় থাকে, সেটা নিশ্চিত করছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়