সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঢাকা কলেজে দাদি-নাতি হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ-এর সামনে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নে দাদি-নাতি জামিলা ও সুফিয়া হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে পাবনা জেলা ছাত্র কল্যাণ, ঢাকা কলেজ শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, এই নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য লজ্জাজনক ও উদ্বেগজনক। তারা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান সজল, দপ্তর সম্পাদক মো. তাওহীদ ইসলাম তুষার এবং ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা নিরপেক্ষ বিচার, দোষীদের কঠোর শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি তোলেন।

এছাড়া নারী ও শিশু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এ ধরনের ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়