কালিয়াকৈরে মধ্যরাতে কলোনি ও তুলার গোডাউনে আগুন
সংবাদের আলো ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে আগুন লেগে একটি আবাসিক কলোনি ও তুলার গুদাম পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটে জেলার কালিয়াকৈর উপজেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাকিষবাথান (টিএনটি) এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ একটি আবাসিক কলোনি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ সময় পাশে থাকা একটি তুলার গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না। এ ঘটনায় কোনো আহত নেই।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।