কামারখন্দে বিদেশ ফেরত ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার।
খাইরুল ইসলাম (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হুড়াসাগর নদীর তীরে বিদেশ ফেরত স্বপন সরকার নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ ঝুলছিল।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ও কাজিপুরা সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম স্বপন সরকার (৩৫)। তিনি কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তাঁর দুটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানায়, ভোরে সাহ্রি খেয়ে মাঠে কাজের উদ্দেশ্যে বের হন স্বপন সরকার। সকালে হুড়াসাগর নদীর ধারে একটি গাছের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়। স্বপন সরকার আগে মালয়েশিয়ায় ছিলেন বলেও জানান স্থানীয়রা।
পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি নিজেও সেখানে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মানসিক সমস্যার কারণে পাবনায় চিকিৎসা নিয়েছিলেন।
ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।