শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটের কালীগঞ্জে সার মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে অবৈধভাবে সার মজুতের দায়ে এক সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে ভোটমারী বাজারে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহীদ ইশরাক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোটমারী ইউনিয়নের মেসার্স আশরাফ আলী অ্যান্ড সন্স-এর গুদামে অবৈধভাবে সার মজুতের খবর পেয়ে অভিযান চালায়। এসময়  লাইসেন্স বহির্ভূত ও অবৈধভাবে সার মজুত রাখার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত । এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহীদ ইশরাক জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ