কালীগঞ্জে বসতবাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় বসতবাড়িতে হামলা, মারধর ও ভাঙচুর এবং পরিশেষে প্রাণনাশের হুমকি অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা কুরবান আলী (৪৫), জুনায়েদ (২৫), রাব্বি (৩২), মোস্তাকিন (২২), জুয়েল (২৫) ও রাজন (২৮) বিরুদ্ধে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে উল্লিখিত ব্যক্তিরা অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে বসতবাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা শুরু করে। এতে অভিযোগকারী মোঃ ফজলুল হক (৬০) এবং ছেলে মোঃ রেজাউল ইসলাম (২৪) আহত হয়।
অভিযোগকারী মোঃ ফজলুল হক অভিযোগ পূর্ব থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের পরিবারের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন। এর জেরে প্রায়ই ঝগড়া-বিবাদ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন তারা।
ফজলুল হকের ছেলে মোঃ রেজাউল ইসলাম (২৪) এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এক বিবাদী লোহার রড দিয়ে আঘাত করেন এবং অন্যরা কাঠের লাঠি, কিল-ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নীলা-ফোলা জখম করে।
এছাড়া হামলাকারীরা বসতবাড়ির টিনের বেড়া ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ দায়ের করতে দেরি হলো কেন এই প্রশ্নে ভুক্তভোগীর জানান, সামাজিকভাবে মিমংসা করতে চেয়েছিলাম কিন্তু উল্টো প্রাণনাশের হুমকি দিয়েছে। বর্তমানে পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইন সার্চ বলেন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।