সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

সংবাদের আলো ডেস্ক: অফিসিয়ালি শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। আর সেই সাথে, অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না বলে পেইজটি থেকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে পেইজটি থেকে পোস্টটি করা হয়।

পোস্টে বলা হয়েছে, বিগত ১৮ মাসে সকলের সহায়তা ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমালোচনা, সমর্থন ও সহযোগিতা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। এরপর অফিশিয়াল পেইজটি থেকে নিয়মিত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট দেওয়া হতো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়