চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩
সংবাদের আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণের ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
আহতরা হলেন– বজলুর রশীদ, মিনহাজ ও শুভ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।