সিরাজগঞ্জ-৫ আসনে বিশাল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বেলকুচি উপজেলা ভোট ঘোষণা কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি কেন্দ্রভিত্তিক গণনার চূড়ান্ত ফলাফল তুলে ধরেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে আমিরুল ইসলাম খান আলীম পেয়েছেন ১৩৪১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আলী আলম ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫১৮৮ ভোট।
অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটের চিত্র নিচে দেওয়া হলো: নুরুন নাবী (হাতপাখা): ৫৬৯১ ভোট, মো: আকবার হোসেন (লাঙ্গল): ১১৯৬ ভোট, মো: ইউসুফ আলী (ট্রাক): ২৩২ ভোট, মো: মতিয়ার রহমান (কাস্তে): ৩২৪ ভোট। এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২,৪৬,৮২৮ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৭৩৪ টি। সর্বমোট ২,৫১,৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।