কুড়িগ্রাম-৩ আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বিজয়ী
খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১৪০টি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলে দেখা যায়, ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৩৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী তাসভীর-উল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৯৮২ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার হাতপাখা প্রতীকে ৩৩ হাজার ৪০৯ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান লাঙ্গল প্রতীকে ২ হাজার ৭৮ ভোট, গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাড. এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী ট্রাক প্রতীকে ২৩৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান হাঁস প্রতীকে পেয়েছেন ৫৯৬ ভোট।
উল্লেখ্য, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন গঠিত। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং নারী ১ লাখ ৮৫ হাজার ৪০৬ জন। মোট ভোট কেন্দ্র ১৪০টি। বুথ ৬৯৭টি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।