ভূঞাপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভূঞাপুরে সেনা বাহিনী, পুলিশ, বিজিবি, রেব, আনসার-ভিডিপি ও সিভিল প্রশাসন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা প্রদান বিষয়ক এক মহড়া ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।
সিভিল প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন, বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষে মেজর সোয়েব , পুলিশ প্রশাসনের পক্ষে থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান প্রমুখ। কর্মকর্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘন্ন করতে আমরা মাঠে থাকবো এবং সকল প্রকার নিরাপত্তা প্রদান করবো।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।