মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামালপুর-৪ আসনে উন্নয়নর স্বার্থে একসাথে কাজ করার শপথ ৬ এমপি প্রার্থীদের

জামালপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জয়-পরাজয় মেনে নিয়ে সরিষাবাড়ী মানুষের উন্নয়নে একসাথে কাজ করার শপথ ৬ এমপি প্রার্থীর। রবিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে জেলা পরিষদ ডাক বাংলা সরিষাবাড়ীতে এক মতবিনিময় সভা শেষে বের হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা হাত ধরে শপথ পাঠ করেন।

জামালপুর- ৪ সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম শপথ পাঠ করান। এসময় তারা বলেন, আমরা অঙ্গিকার বদ্ধ, সরিষাবাড়ীতে ভোটারদের উপস্থিত এবং ভোটারদের রায় মেনে নিয়ে আগামীতে আমরা ছয়জন একযোগে, এক পরিবারের সদস্য হিসাবে সরিষাবাড়ী থেকে তারা মাদক,দূর্নীতি নির্মূল করার শপথ নেন। এছাড়াও শান্তি, নিরাপদ ও উন্নয়নের সরিষাবাড়ী গড়ে তুলার একসাথে শপথ করেন তারা।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি ( সিপিবি) মোঃ মাহবুব জামান জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আকবর, গণ-অধিকার পরিষদের ইকবাল হোসেন, এবং নাগরিক ঐক্যের কবির হাসান এমপি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়